বিসিবি নির্বাচনে কোন পদে কে বিজয়ী 

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫ ০৭:৫৪:১৮

বিসিবি নির্বাচনে কোন পদে কে বিজয়ী 

প্রজন্ম ডেস্ক : 
আলোচনার শেষ ছিল না এই নির্বাচন ঘিরে। তবে শেষ পর্যন্ত সব বাধা উপেক্ষা করে সোমবার অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন। যেখানে ছিলেন না তামিম ইকবালসহ আগেই সরে যাওয়া ২১ জন পরিচালক প্রার্থী।

অনাকাঙ্ক্ষিত যা হওয়ার, তা আগেই হয়েছে। আজ সবকিছু ছিলো প্রত্যাশিতই। প্রাথমিক ফলাফল অনুযায়ী বিসিবি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ এই চেয়ারে বসছেন তিনি।

অস্বাভাবিক কোনো পরিবর্তন নেই সহ-সভাপতি পদেও। প্রত্যাশামতোই সহ-সভাপতি পদে আসছেন নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ। নির্বাচিত হয়েছেন ইফতেখার রহমান মিঠুও।

আলোচনার শেষ ছিল না এই নির্বাচন ঘিরে। তবে শেষ পর্যন্ত সব বাধা উপেক্ষা করে সোমবার অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন। যেখানে ছিলেন না তামিম ইকবালসহ আগেই সরে যাওয়া ২১ জন পরিচালক প্রার্থী।

বাকিদের নিয়েই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি দুজন পরিচালক এসেছেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে।

সবচেয়ে বেশি আলোচিত ‘বি’ ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটার ছিলেন। তবে সেখানে ভোট দিয়েছেন মাত্র ৪৩ জন কাউন্সিলর। তাদের মধ্যে ৩৪ জন ই-ভোট দিয়েছেন এবং ৯ সশরীরে এসে ভোট দিয়ে গেছেন। বাকি ৩৩ জন ভোট দেননি।

এদিকে ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জনের মধ্যে ৪২ জনের ভোট কাস্ট হয়েছে। ৫ ই-ভোট এবং ৩৭ জন সশরীরে ভোট দিয়েছেন। মাত্র একজন ভোট দিতে আসেননি।

রাজশাহী বিভাগে ৯টি ভোট থাকলেও সেখানে ভোট পড়েছে ৭টি। এর মধ্যে ৬ জন ই-ব্যালটে এবং একজন সশরীরে ভোট দিয়ে গেছেন। রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে মাত্র ৫টি ভোট পড়েছে।

অন্যদিকে জানা গেছে, প্রাথমিক ফলাফলে ৩৫ ভোট পেয়ে ‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। ৭ ভোট পেয়েছেন দেবব্রত পাল।

বিভিন্ন ক্যাটাগরি থেকে পরিচালক হলেন যারা-

ক্যাটাগরি- ১
ঢাকা বিভাগ— আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম।

চট্টগ্রাম বিভাগ— আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর।

খুলনা বিভাগ— আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান।

রাজশাহী বিভাগ— মুখলেসুর রহমান খান।

রংপুর বিভাগ— হাসানুজ্জামান।

সিলেট বিভাগ— রাহাত সামস।

বরিশাল বিভাগ— শাখাওয়াত হোসেন।

ক্যাটাগরি- ২
ইশতিয়াক সাদেক— ধানমন্ডি স্পোর্টস ক্লাব।

আদনান রহমান দীপন— রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

ফায়াজুর রহমান—উত্তরা ক্রিকেট ক্লাব।

আবুল বাশার— প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব।

আমজাদ হোসেন— ঢাকা স্পার্টান্স ক্রিকেট ক্লাব।

শানিয়ান তানিম— ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব।

মোখছেদুল কামাল— গোল্ডেন ঈগলস স্পোর্টিং ক্লাব।

এম নাজমুল ইসলাম— ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি।

ফারুক আহমেদ— রেঞ্জার্স ক্রিকেট একাডেমি।

মনজুর আলম— রেগুলার স্পোর্টিং ক্লাব।

মেহরাব আলম চৌধুরী— যাত্রাবাড়ি ক্রীড়া চক্র।

ইফতেখার রহমান মিঠু— ভাইকিংস ক্রিকেট একাডেমি।

ক্যাটাগরি- ৩
খালেদ মাসুদ পাইলট   

প্রজন্ম নিউজ ২৪ 

এ সম্পর্কিত খবর

জুলাইয়ের অর্জন কারও একার নয়, ১৮ কোটি মানুষের : জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক নিয়োগ

টেকনাফে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, আসি বললেও সে কখনো আসে না

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতারা

দফায় দফায় সংঘর্ষে দিনভর উত্তপ্ত ছিল রাবি ক্যাম্পাস

চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ